ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  10:34 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে সরকারের গোডাউনে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ফলে নতুন করে চাল আমদানির আর প্রয়োজন নেই। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সাপাহারে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারিভাবে বাজেট করা হয়েছিল পাঁচ লাখ টন চাল আমদানি করা হবে। তবে আমদানির আর প্রয়োজন নেই। কারণ, আউশের ব্যাপক চাষ হয়েছে। যে কারণে আর আমদানির প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি খাদ্য রাখার জায়গা সংকটের ফলে খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল একসঙ্গে দিতে হচ্ছে। এ ছাড়া আরও পাঁচ লাখ টন গম পাইপলাইনে রয়েছে। ফলে দেশে খাদ্যের কোনো অভাব নেই। এ সময় অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা অধিদপ্তরের লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা. সাপাহার উপজেলায় চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর পোরশা উপজেলায় আরও একটি নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম