ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ তামিম ইকবাল, নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৫,  6:45 PM

news image

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হয়েছে। যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম