ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুজরাটে এক হাজার গ্রাম বিদ্যুৎহীন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২৩,  12:17 PM

news image

ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এর প্রভাবে রাজ্যের পাঁচ শতাধিক গাছ ভেঙে পড়েছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক হাজার গ্রাম। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টায় ১২৫ কিলোমিটার থেকে ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে গুজরাটের জাখাউ বন্দরের কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়টি গুজরাট রাজ্যে আঘাত হানার সময় প্রবল বৃষ্টির সাথে দমকা হাওয়ার সৃষ্টি হয়। রাজ্যের কর্মকর্তারা জানান, গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪ টির বেশি গাছ এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। প্রায় ৯৪০ গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে রাজ্যটিতে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় আঘাত হানার আগে গুজরাটের উপকূলীয় এলাকা থেকে প্রায় লাখ খানেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া রাজ্যের জামনগর বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম