ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

গুগল ম্যাপ থেকে অবস্থানের ইতিহাস মুছবেন যেভাবে

#

আইটি ডেস্ক

০৩ মার্চ, ২০২৪,  10:40 AM

news image

অনেকেই গুগল ম্যাপে ব্যক্তিগত নানান তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট। আর এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। এছাড়া স্মার্টফোনে লোকেশন চালু থাকলে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসবের ইতিহাস গুগল ম্যাপস সংরক্ষণ করে।  তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই এসব তথ্য অ্যাপে রাখতে চান না। এজন্য গুগল ম্যাপস থেকে অবস্থান সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে।

টাইমলাইন ইতিহাস মুছবেন যেভাবে-

গুগল ম্যাপস থেকে টাইমলাইন ইতিহাস মুছে ফেলতে অ্যাপে ঢুকে ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ইউর টাইমলাইনে ট্যাপ করতে হবে। এরপর ওপরে থাকা ডেট বাটনে প্রেস করে নির্দিষ্ট দিন নির্বাচন করে সেই দিনের টাইমলাইন খুঁজে পাওয়া যাবে। এরপর নির্বাচিত দিনের যে টাইমলাইন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমুভ অপশনে ট্যাপ করতে হবে। আবার রিমুভ বাটন চাপতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম