ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

গুগলে সার্চ করে দেখুন এই ৪ শব্দ

#

২৪ অক্টোবর, ২০২৪,  4:59 PM

news image

সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে অসংখ্য ফিচার। নানান কাজে প্রথম ভরসা হতে পারে গুগল। গুগলে যখন যা ইচ্ছা সার্চ করছেন। যা জানতে ইচ্ছা হচ্ছে সার্চ করে জেনে নিচ্ছেন। তবে গুগলে সার্চ করে বিপদে পড়তে পারেন। অনেক সংবেদনশীল শব্দ, বিষয় আছে যা সার্চ করে জেল জরিমানা পর্যন্ত হতে পারে।

আবার কিছু শব্দ আছে যেগুলো সার্চ করলে মজার সব অভিজ্ঞতা হবে আপনার। তেমনি কয়েকটি শব্দের ব্যাপারে জানাব, যেগুলো সার্চ করলে নতুন কিছু দেখতে পারেন গুগলের ফিচারে। যে শব্দগুলো এরই মধ্যে অনেকেই সার্চ করেছেন। আবার অনেকেই করেননি। দেখে নিন সেগুলো কী-

ড্রপ বিয়ার

এই শব্দদুটো গুগলে সার্চ করলে একটা ভাল্লুকের আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে, সেখানে উপর থেকে নিচে ভাল্লুকটাকে গড়িয়ে পড়তে দেখা যাবে। এর পরই স্ক্রিন কাঁপতে আরম্ভ করবে- তা থামবে না।

চিকসুলুব

এই শব্দটি লিখে সার্চ করলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপর থেকে নিচে একটা পাথর গড়িয়ে পড়তে দেখা যাবে। একেবারে নিচে পড়ে যাওয়ার পর ঠিক আগের মতো ঘটনা ঘটবে, অর্থাৎ স্ক্রিন কাঁপতে আরম্ভ করবে। তবে অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় যাওয়ার পরও কাঁপুনি থামছে না।

ডার্ট মিশন

এটা সার্চ করলে স্ক্রিনের ডানদিক থেকে বামদিকে একটা স্যাটেলাইট প্রথমে যেতে দেখা যাবে। তা মিলিয়ে যাওয়ার পর স্ক্রিনের সব কিছু এলোমেলো হয়ে যাবে, স্ক্রিন বিকৃত হয়ে যেতে পারে। তবে বেশ মজার একটি ব্যাপার আপনি জানতে পারবেন।

লাস্ট অব আস

এটা লিখে সার্চ করলে একটা নতুন পেজ খুলে যাবে, সেখানে দেখা যাবে একটা মাশরুম। সেই মাশরুমে ক্লিক করলে স্ক্রিনে আরও মাশরুম দেখা যাবে। যতবার ক্লিক করা হবে, স্ক্রিন মাশরুমে ভরে যেতে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম