ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু তেল না পেয়ে কৃষিমন্ত্রীকে ফোন কৃষকের বিদেশগামী কর্মীদের জন্য সুখবর ২০২৫ সালে হামের টিকা পায়নি ৪৪% শিশু যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩ দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারন যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব অর্থনীতি

গুগলকে ছাড়িয়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট টিকটক

#

আইটি ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  12:37 PM

news image

চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে গুগলকে ছাড়িয়ে গেছে টিকটক। ওয়েব সিকিউরিটি এবং পারফরম্যান্স কোম্পানি ক্লাউডফ্লেয়ারের নতুন তথ্য অনুসারে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোম্পানিটি জানায়, ক্লাউডফ্লেয়ার রাডার টুল ব্যবহার করে ডেটা ট্র্যাক করে এই তথ্য পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয় এই টুল।

সেই বছর ক্লাউডফেয়ারের তালিকায় ৭ম বা ৮ম স্থানে ছিল টিকটক। নিজেদের বর্ষ পর্যালোচনা ব্লগ পোস্টে ক্লাউডফেয়ার লিখে, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি একদিনের জন্য শীর্ষস্থানে উঠে আসে টিকটক। তারা আরও লিখে, "মার্চ এবং মে মাসেও বেশ কিছুদিনের জন্য তালিকার শীর্ষে ছিল টিকটক। কিন্তু ১০ আগস্টের অইর থেকে বেশিরভাগ দিনই শীর্ষে ছিল এই ওয়েবসাইট। এর মাঝে কয়েকদিন গুগল ১ নম্বরে থাকলেও অক্টোবর ও নভেম্বর জুড়ে প্রথমে ছিল টিকটক। বিশেষ করে থ্যাঙ্কসগিভিং (২৫ নভেম্বর) এবং ব্ল্যাক ফ্রাইডে (২৬ নভেম্বর) তে টিকটক ছিল শীর্ষে। ২০২১ সালে গুগলের পর জনপ্রিয়তার এই তালিকায় যথাক্রমে ছিল- ফেসবুক, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, ইউটিউব, টুইটার ও হোয়াটস অ্যাপ। ক্লাউডফ্লেয়ারের সবচেয়ে জনপ্রিয় ডোমেইন হওয়ার পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুককেও ছাড়িয়ে গেছে টিকটক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম