গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ১০ জনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২২, 9:28 PM
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২২, 9:28 PM
গার্ডার দুর্ঘটনা: ক্রেনচালকসহ ১০ জনের রিমান্ড
উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজনের মৃত্যু ঘটনায় দায়ের করা মামলায় ক্রেনচালকসহ ১০ জনকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। শুক্রবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহাবুব আহমেদ এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিদের মধ্যে ক্রেনচালক আল আমিন ও তার সহকারী রাকিব হোসেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির সেফটি ইঞ্জিনিয়ার জুলফিকার আলীকে ৪ দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া বাকি ৭ আসামিকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন গাজী তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে বুধবার (১৭ আগস্ট) আভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে।