ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

গাজীপুরে স্ত্রী ও সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২১ মার্চ, ২০২২,  4:21 PM

news image

গাজীপুরে স্ত্রী ও সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়েছেন তিনি। রবিবার রাতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটিয়া মো. মফিজ (৬০) ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মফিজ টাঙ্গাইল জেলার মধুপুরের মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। নিহত রহিমার স্বজনরা জানান, কয়েক দিন ধরে রাতে ওই দম্পতি ঝগড়া করতেন। মফিজ বিভিন্ন সময় টেনেহিঁচড়ে মারধর করতেন স্ত্রীকে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসেন মফিজ। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে তিনি স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। এরপর ঘর বাইরে থেকে তালা লাগিয়ে দৌড়ে পালিয়ে যান মফিজ। গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম