ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  10:23 PM

news image

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি এলাকায় একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফেনাসেমিকন নামের বোতাম তৈরির কারখানায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর, গাজীপুর মডার্ন ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পরে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ১টি ও গাজীপুর মডার্ন ফায়ার স্টেশনের ৩টি ইউনিট যোগ দেয়। স্থানীয়রা জানান, ওই কারখানার মধ্যে কেমিকেল রয়েছে। কিছুক্ষণ পরপর ব্যাপক শব্দে কেমিকেল ড্রামের বিস্ফোরণ হচ্ছে। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম