ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা

গাজীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  10:51 AM

news image

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেকজন। সোমবার রাত সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মারুফ (২২)। তিনি স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত যুবকের নাম জামিল (২৪)। তিনি একই এলাকার আতাউল্লাহর ছেলে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিল সিগারেট কোম্পানিতে চাকরি করেন। তিনি সোমবার রাত সোয়া ৭টার দিকে কুনিয়া তারগাছ বেলাল নগর রোডে দোকানে বিল আনতে যান। সেখানে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। পরে জামিলকে সাহায্য করতে গেলে মারুফকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারুফকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জামিল হাসপাতালে চিকিৎসাধীন। জিএমপির গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম