ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৪,  5:44 PM

news image

গাজীপুরের শ্রীপুরে ড্রামট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ শ্রমিক আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  আকবর আলী খান । নিহতরা হলেন রাসেল মিয়া ও আবু সুফিয়ান। পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপভ্যানে করে মিক্সার মেশিন নিয়ে ১৩ শ্রমিক ঢালাই কাজে মাওনা অভিমুখে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি এলাকায় আসলে  পেছন থেকে একটি ড্রামট্রাক তাদের চাপা দেয়।  এতে পিকআপটি উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেখানে আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম