ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৪,  10:15 PM

news image

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলাধীন হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিলেন। পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্টারলিং নামে ওই কারখানায় দুপুরের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ৩ জন। আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকরা ট্রাকে আগুন এবং সড়ক অবরোধ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম