ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে চারতলা ভবন থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

#

০৬ নভেম্বর, ২০২৪,  7:12 PM

news image

মোঃ সাহাজুদ্দিন সরকার, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মাধবপুর উত্তর পাড়া এলাকার রেজাউল করিমের চারতলা ভবন থেকে দুই ব্যক্তির পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহতরা হলেন ভোলা জেলার সদর উপজেলার চর ভেদরিয়া গ্রামের মোঃ জাফর আলীর ছেলে সুফিয়ান আহমেদ (২৩) ও  সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ডেল্টা গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল (২২) তারা স্থানীয় নাবিস্কো ফুড প্যাকেজিং কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায় রেজাউল ইসলামের ওই চারতলা ভবনের তিন তলা পর্যন্ত রাজু ক্যাডেট স্কুল পরিচালনা হচ্ছে। অপর চারতলায় থাকতেন ওই দুই যুবক।ঐ মালিকের আরেকটি আধাপাকা বিল্ডিং এর একটা ফ্লোর ভাড়া নিয়ে ওই নাবিস্কো কারখানা প্যাকেজিং হতো। মঙ্গলবার সকাল থেকে কারখানা বন্ধ থাকায়  দুই যুবক সন্ধান করেন কারখানার মালিক এদিকে তাদের ব্যবহৃত ফোনগুলো বন্ধ ছিল । অপরদিকে দুই যুবকের কোনো সুন্দর না পেয়ে বাসার ম্যানেজারকে খবর পাঠান ওই কারখানা মালিক এদিকে ভবনের ম্যানেজার চারতালার ফ্লোরে গিয়ে দেখতে পান তাদের মরদেহ পরে আছে। পরে বিষয়টি কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থল থেকে রাত সাড়ে দশটার দিকে দুই যুবকেরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত দুই যুবকের একজনের পা বাঁধা ও দুজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম