ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১৬

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪,  5:03 PM

news image

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় লালন মিয়া (২৪) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে ১৬ জনের মৃত্যু হলো। শনিবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, লালনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৬ জন মারা গেল। মৃত লালনের মামা শ্বশুর মো. আলআমিন জানান, লালনের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর থানার চরগিরিস গ্রামে। বর্তমানে কালিয়াকৈর তেলিরচালা এলাকায় স্ত্রী সাবিনা খাতুন ও ১ মাস বয়সি মেয়েকে নিয়ে থাকতেন। একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন তিনি। এই ঘটনায় লালনের নানি শাশুড়ি কমলা খাতুনও এর আগে মারা গেছেন। গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে। পরবর্তীতে বেশ কয়েকজন চিকিৎসা শেষে বাসায় ফিরলেও ১৬ জনের মৃত্যু হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম