ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২৪,  4:59 PM

news image

গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের ঘটনায় মনসুর (৩২) নামে আরও একজন মারা গেছে। এর আগে, গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলাইমান মোল্লা (৪৫)। এ নিয়ে দুজন মারা গেল। শনিবার (১৬ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনসুর। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এলাকাবাসী জানান, তেলিরচালা এলাকার শফিকুল ইসলাম শফিক তার বাসার জন্য গ্যাস সিলিন্ডার আনেন। সেটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে এটিকে বাইরে রাস্তায় ফেলে দেন। সেখানে একটি মাটির চুলার আগুন সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তায় ও আশেপাশে থাকা ৩৫ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম