ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধে ৬১ সাংবাদিক নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৩,  10:54 AM

news image

গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ফিলিস্তিনের গাজা যুদ্ধে অন্তত ৬১ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫৪ জন ফিলিস্তিনি, চারজন ইসরায়েলি ও তিনজন লেবানিজ। এছাড়ও এই সময়ে ১১ সাংবাদিক আহত, তিনজন নিখোঁজ ও ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। কমিউনিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এই তথ্য জানিয়েছে। সিপিজে আরও জানিয়েছে, সংস্থাটি আরও সাংবাদিকদের হত্যা, নিখোঁজ বা হুমকি সংক্রান্ত অসংখ্য অসমর্থিত প্রতিবেদনের তদন্ত করছে। উল্লেখ্য, টানা সাত দিনের যুদ্ধবিরতি শেষে পুনরায় সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নতুন করে শুরু হওয়া এই সংঘাতের একদিনেই অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও এই সময়ে সেখানে আহত হয়েছে ৫৮৯ জন। টানা ৪৮ দিন যুদ্ধ শেষে গত ২৪ নভেম্বর থেকে চার দিনের সাময়কি যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েল। এরপর প্রথম দফায় দুদিন বাড়ানোর হয় সেই যুদ্ধবিরতির মেয়াদ। দ্বিতীয় দফায় আরও একদিনের জন্য সামিয়ক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ৭টায় এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম