ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট দেশে স্বর্ণের দাম কমলো ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কোচ কাঞ্চনের ফ্রি ‘কুরআনিক বিজনেস মডেল’ লাইভ মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে ১১ ও ১২ জুন বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব কড়া প্রতিবাদেও সীমান্তে থামছে না পুশইন চেষ্টা এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঋণনির্ভর বাজেটে চাপ বাড়বে উদ্যোক্তাদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৫,  5:06 PM

news image

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত শুরু হয়েছে৷ শনিবার (১০ মে) বেলা ৩টার পর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা৷ মিছিল নিয়ে দলে দলে যোগ দিচ্ছিন বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।  বেলা সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন৷ তারা সবাইকে সুশৃঙ্খলভাবে সড়কের ওপর বসে পড়তে আহ্বান জানান৷

এদিকে শাহবাগে উপস্থিত নেতাকর্মীদের নানা স্লোগান দিতে দেখা গেছে৷ এগুলোর মধ্যে রয়েছে 'আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে', 'লীগ ধর, জেলে ভর', 'ব্যান ব্যান, আওয়ামী লীগ', 'দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক', 'এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়', 'আওয়ামী লীগের নিবন্ধন, বাতিল কর করতে হবে', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' প্রভৃতি৷ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে গত বৃহস্পতিবার রাত ভর ও পরদিন শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়৷ পরে এনসিপি ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দেন৷ পরেরদিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মিন্টো রোডের মোড়ে ফোয়ারার সামনে তৈরি মঞ্চে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়৷

বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসনাত আবদুল্লাহ ওই মঞ্চ থেকে 'শাহবাগ ব্লকেডের' ঘোষণা দেন৷ এরপর মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করা হয়৷ গতকাল রাত ১১টার দিকে শাহবাগের অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা- এই তিন দফা দাবিতে শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে৷ এদিকে, আজ দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম