ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজা পুনর্দখলের ইচ্ছা নেই : ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  11:13 AM

news image

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল আক্রমণের পর গাজা পুনরায় দখল করার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। তিনি বলেন, গাজা দখল করতে বা গাজায় থাকার আমাদের কোনো আগ্রহ নেই। তবে যেহেতু আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং তার একমাত্র উপায়  হামাসকে নির্মূল করা, তাদের সক্ষমতা মুছে ফেলা। আমাদের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটার জন্য আমাদের যা যা করা দরকার তা করতে হবে। সিএনএনের কাইটলান কলিন্সকে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি ‘বড় ভুল’। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি দূত এই মন্তব্য করেন। হামাসের পতনের পর গাজার ক্ষমতা কাঠামো কেমন হবে বলে তিনি মনে করেন- এমন প্রশ্নর  উত্তর এড়িয়ে গিয়ে এরদান বলেন, আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে সমন্বয় করতে চাই। কিন্তু এই মুহূর্তে একমাত্র ফোকাস হওয়া উচিত কিভাবে জিম্মিদের মুক্ত করা যায়, কিভাবে হামাসের সক্ষমতা নষ্ট করে আমাদের ভবিষ্যত কে সুরক্ষিত করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম