ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৫,  5:27 PM

news image

গাজায় গেল ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্বর এ হামলায় আহত হয়েছেন ৮৭ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি (এএ) রবিবার (১২ জানুয়ারি) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে,  ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবিরামভাবে চলা এই হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৬ হাজার ৫৬৫ জনে পৌঁছেছে। আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৬০ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম