ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩,  4:50 PM

news image

ইসরায়েলকে গাজায় যুদ্ধ থামাতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, এখনই যুদ্ধ না থামালে এই অঞ্চল ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। খবর অনুসারে, গাজায় হামলা বন্ধ না করলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার দোষে দুষ্ট যুক্তরাষ্ট্র। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় গত দুই সপ্তাহে ইসরায়েলি নির্বিচার হামলায় ৪ হজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ইসরায়েল শনিবার থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে বিমান হামলা জোরদার করার কথা ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান এই পরিস্থিতিতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, আমি যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি ইসরায়েলকে সতর্ক করে দিচ্ছি, তারা অবিলম্বে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা বন্ধ না করলে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর তাহলে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি বলেন, তেমন কিছু ঘটলে তার ফলাফল অতি ‘তীব্র, তিক্ত’ এবং ‘সুদূরপ্রসারী প্রতিক্রিয়ার’ হতে পারে। আর সেটাও আবার আঞ্চলিক এবং যুদ্ধের পক্ষে যারা অবস্থান নিয়েছেন, উভয় ক্ষেত্রেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন এটাই প্রমাণ করে যে গাজায় চলমান সংঘাত ‘যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরায়েল পরিচালিত একটি প্রক্সি যুদ্ধ। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম