ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজায় মৃত্যু দুই লাখ ছাড়াতে পারে: জেনেভা একাডেমি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  5:48 PM

news image

আন্তর্জাতিক মানবিক আইন ও মানবাধিকার বিষয়ক জেনেভা একাডেমির প্রধান স্টুয়ার্ট কেসি ম্যাসলেন সতর্ক করে বলেছেন, গাজায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। তার মতে, ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত গাজার জনসংখ্যা ১০ শতাংশের বেশি কমে যাওয়ার তথ্য এমন ইঙ্গিতই দেয়—যার অর্থ প্রায় দুই লাখ মানুষের মৃত্যু। আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাসলেন বলেন, ‘জেনেভা একাডেমির ‘ওয়ার ওয়াচ’ শীর্ষক প্রতিবেদনে গাজাসহ গত ১৮ মাসে সংঘটিত ২৩টি সশস্ত্র সংঘাতের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। তিনি গাজার পরিস্থিতিকে নাটকীয় বলে বর্ণনা করেন।’ তিনি বলেন, ‘গত বছরের মতো ভারি সামরিক সংঘর্ষ এখন নেই, এটি অবশ্যই স্বস্তির বিষয়। কিন্তু তার মানে এই নয় যে গাজার মানুষের দুর্ভোগ শেষ হয়েছে। গাজার পুরো জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমরা এখনো গভীরভাবে উদ্বিগ্ন।’ বিশেষ করে আহতদের প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ম্যাসলেন বলেন, ‘যাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যথাযথ চিকিৎসা প্রয়োজন, তারা তা পাচ্ছেন না। মানুষ এখনো গাজায় গিয়ে মারা যাচ্ছে।’ ম্যাসলেন জোর দিয়ে বলেন, ‘গাজার জনগণের জন্য আরো অনেক বেশি মানবিক সহায়তা জরুরি, খাদ্য ও পানি ছাড়াও প্রয়োজন আশ্রয়, শীতের কঠোর আবহাওয়া থেকে সুরক্ষা এবং চিকিৎসাসেবা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম