ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গাজায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  6:57 PM

news image

অবরুদ্ধ গাজা উপত্যকায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে ইসরায়েলি বিমানবাহিনী। একই সঙ্গে ড্রোন ব্যবহার করে সেখানে হামলা চালানো হচ্ছে। সোমবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত কয়েক ঘণ্টায় বোমা হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৭ অক্টোবর) হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে গাজা উপত্যকায় বোমা নিক্ষেপ করা শুরু করে ইসরায়েল। এ ব্যাপারে আলজাজিরার প্রতিবেদক বলেন, গাজার আকাশ এখন ইসরায়েলি যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে পূর্ণ। গাজা উপত্যকার কিছু শহরে, বিশেষ করে বেইত হানোনে এক ঘণ্টারও বেশি সময় ধরে অব্যাহতভাবে বোমা হামলা করা হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলিদের বোমা হামলায় ঠিক কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, স্বাস্থ্যকর্মীরা আহতদের কাছে যেতে পারছেন না। ইসরায়েল গাজায় সম্ভবত ‘স্ক্রোচড আর্থ’ কৌশল অবলম্বন করছে। এর মাধ্যমে অব্যাহত বোমা হামলা চালিয়ে নির্দিষ্ট স্থানের সবকিছু ধসিয়ে দেওয়া হয়। স্থল হামলার রাস্তা পরিষ্কার করতে ইসরায়েল এ কৌশল অবলম্বন করছে। তিনি আরও বলেন, এ ঘটনায় হামাসও ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম