ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৩২ রানে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড ৪৬ ভিসি ইস্যুতে ডুয়েট রণক্ষেত্র, আহত ১৫ ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

গাজায় নিহত বেড়ে প্রায় ২৭ হাজার ছুঁইছুঁই

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  11:03 AM

news image

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিগত প্রায় চার মাসের এই যুদ্ধে ওই উপত্যাকায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তেনের এই অঞ্চলটিতে হামাস-ইসরায়েলের সংঘাত চলছে ১১৭ দিন ধরে। দিন যত যাচ্ছে উপত্যকাটিতে তীব্র হচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা। তেল আবিবের ক্রমাগত এ হামলায় গত চার মাসে আহত হয়েছে ৬৫ হাজার ৯৪৯ জন। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, শেষ একদিনে গাজায় অন্তত ১৬টি স্থানে ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ১৫০ ফিলিস্তিনি। অন্যদিকে আহত হয়েছে ৩১৩ জন। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকেই পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুড়িয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি। এর ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম