ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গাজায় নিহতের সংখ্যা ২ হাজার ৮০০ ছাড়িয়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর, ২০২৩,  5:15 PM

news image

হামাস ও ইসরাইলের চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১০ হাজার ৮৫৯ জন। মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদসংস্থা ওয়াফা। গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা এই অভিযানের নাম দেয় ‘আল-আকসা স্টর্ম’। এই হামলার পরপরই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের আজ ১১তম দিন। এখনও গাজায় বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইল। এছাড়া তারা এখন গাজায় স্থল ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই সংঘাতের কারণে গাজা উপত্যকায় বসবাসকারী ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট। অন্যদিকে এই সংঘাতে এখন পর্যন্ত ১,৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ইসরাইলের গত ৫০ বছরে ইতিহাসে এই প্রথম কোনও হামলায় এত ইসরাইলি মারা গেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম