ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গাজায় ইসরায়েলের আরো ১ ট্যাংক ও ৪ সামরিক যান ধ্বংস

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৩,  5:13 PM

news image

ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরো একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে। হামাসের এই সামরিক শাখা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে, গাজার ‘আশ-শাতি’ শরণার্থী শিবির ও ‘আশ-শেইখ রেজোয়ান’ এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয়। এগুলো ধ্বংস করতে ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, দক্ষিণ গাজায় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও ‘ইয়াসিন-১০৫’ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। অবশ্য হামাসের আল-আকসা টিভি চ্যানেল ইসরায়েলের আরো ১০টি সাজোয়া ধ্বংসের খবর দিয়েছে। কোনো কোনো সূত্র গাজায় ইসরায়েলের আরো ২০ জন সেনাকে হত্যার খবরও দিয়েছে। গাজায় গত ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম