ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৪৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৫,  4:49 PM

news image

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলা অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন।বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪১৮ জন এবং ১ লাখ ১৮ হাজার ৯১ জনে। হতাহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল দ্বিতীয় দফা অভিযান শুরুর পর গত প্রায় দেড় মাসে গাজায় নতুন করে নিহত হয়েছেন ২ হাজার ৩ শতাধিক এবং আহত হয়েছেন ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম