ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গাজায়একদিনে নিহত ১৬ ইসরায়েলি সেনা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৩,  4:51 PM

news image

ফিলিস্তিনের গাজায় দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ‘ইয়াসিন-১০৫’ রকেটের সাহায্যে সেটিকে ধ্বংস করা হয় বলে বুধবার জানিয়েছে হামাসের ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড। ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড বলেছে, গাজা উপত্যকার সীমান্তের হাজার-আলদিক এলাকায় একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সেখানে একের পর এক রকেটের আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ইসরায়েলের ১৬ সেনা নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল বুধবার জানায়। গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের একটি রকেটের আঘাতেই একটি সাজোয়া যান ধ্বংস ও ৭ দখলদার সেনা প্রাণ হারিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম