ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

গাজার অভুক্ত মানুষদের জন্য ৩ জাহাজে যাচ্ছে ত্রাণ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২৪,  5:14 PM

news image

ইসরায়েলের চলমান যুদ্ধে গাজায় অনাহারে থাকা মানুষদের জন্য প্রায় ৪শ’ টন খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে রওনা হয়েছে তিনটি জাহাজের একটি বহর। জাহাজগুলো সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে শনিবার গাজা উপত্যকার দিকে রওয়ানা হয়েছে। ত্রাণের বহরটি একটি পণ্যবাহী জাহাজ এবং একটি উদ্ধারকারী জাহাজ দ্বারা টেনে গাজায় নিয়ে যাওয়া হচ্ছে।  দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, এসব জাহাজে চাল, পাস্তা, ময়দা, ডাল, টিনজাত সবজি ও  প্রোটিনের মতো খাওয়ার জন্য প্রস্তুত আইটেম আছে। এগুলো ১০ লাখেরও বেশি খাবার প্রস্তুত করার জন্য যথেষ্ট।  এর আগে গত ১৬ মার্চ স্প্যানিশ এনজিও ওপেন আর্মস পরিচালিত একটি ত্রাণবাহী জাহাজ ২০০ টন খাদ্য সহায়তা দেয়। যা বিতরণ করেছিল দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসি) এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলীয় রেমিশে গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক ও একজন অনুবাদক আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।  দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ বিস্ফোরণের পেছনে ইসরাইলি ড্রোন হামলার কথা জানালেও ইসরাইলি সামরিক বাহিনী এর দায় অস্বীকার করেছে।  অপরদিকে, গাজা থেকে প্রায় নয় হাজার রোগীর জরুরি চিকিৎসার জন্যে স্থানান্তর প্রয়োজন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনী এই অঞ্চলে কেবলমাত্র ১০টি হাসপাতাল কার্যকর থাকার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস শনিবার এ কথা বলেছেন। এক্সে তিনি বলেছেন, পুরো গাজায় মাত্র ১০টি হাসপাতাল কার্যকর রয়েছে। হাজার হাজার রোগী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যুদ্ধের আগে গাজায় ৩৬টি হাসপাতাল চালু ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম