ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ : জর্ডানের রানী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৩,  5:11 PM

news image

জর্ডানের রানী রানিয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ এবং হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর যৌক্তিকতা দেওয়ার চেষ্টা। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশাহ বলেন, গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করার ইসরায়েলে প্রচেষ্টা ‘অদূরদর্শী এবং পুরোপুরি যৌক্তিক নয়’। কারণ এই সংঘাতের মূল কারণ ‘অবৈধ দখলদারিত্ব’। তিনি বলেন, আমরা যদি মূল কারণগুলি সমাধান না করি, তাহলে যোদ্ধাদের হত্যা করেও লাভ নেই। যে জন্য যোদ্ধা তৈরি হচ্ছে আপনি সে ‘কারণ’ কে হত্যা করতে পারবেন না। হামাস যা করেছে, এসব ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে তা করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত আরেকটি দল আবির্ভূত হবে। রানিয়া ইসরায়েলের ‘বেসামরিক নাগরিকদের টার্গেট  না করার’ দাবি প্রত্যাখান করেন। তিনি বলেন, ‘১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলিদের দাবি যে তারা বেসামরিক নাগরিকদের রক্ষা করার চেষ্টা করছে, এটা অগ্রহণযোগ্য। ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ এবং ইসলামফোবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রানিয়া তাদের উভয়েরনিন্দা করেন এবং বলেন, ‘ইসরায়েল বিশ্বজুড়ে সমস্ত ইহুদি জনগণের প্রতিনিধিত্ব করে না। ইসরায়েল একাই তার অপরাধের জন্য দায়ী। বিশ্বজুড়ে ইহুদিদের অনেকেই যা দেখছে তাতে বিস্মিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম