ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২৫,  12:00 PM

news image

মাদারীপুরের শিবচরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) ভোরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবচর ব্রিজঘাট আঞ্চলিক সড়কের বাবলাতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মোটরসাইকেল চালিয়ে শিবচর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই যুবক। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে অবস্থা অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। নিহতের পরিচয় শনাক্তে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম