ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির বৈঠক দুপুরে নেপাল বিপর্যয়ের পেছনে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন ও পাকিস্তান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের হরমুজে মার্কিন সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়েছে ইরান: ফক্স নিউজ অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা সুদানে সোনার খনি ধসে নিহত বেড়ে ৮২ সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ, জাতিসংঘে পাকিস্তানকে আক্রমণ করল ভারত

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার-১

#

০৭ ডিসেম্বর, ২০২৩,  3:15 AM

news image

আবুল হোসেন বাবলুঃ বুধবার ০৬ ডিসেম্বর রাত সাড়ে বারোটার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ১ জন মাদক কারবারি গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি বাজার এলাকায় বিদেশীমদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল রাত পৌনে একটায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১জন মাদক কারবারিকে ২৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃ মাদক কারবারি গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানি গোঘাট গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে কুখ্যাত মাদক কারবারি মারুফ হাসান (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারি চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে র‍্যাবের গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম