ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক আটক ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলার রায় আজ ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নাকচ, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের দেশে ফিরল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১৫ জন

#

০৩ জুলাই, ২০২৪,  11:48 AM

news image

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসের ধাক্কায় নাফিজ শাহারিয়ার আকাশ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নাফিজ গাইবান্ধা পৌরসভা ব্রীজ রোডের শামসুল ইসলামের ছেলে। পুলিশ ও স্হানীয়রা জানায়, সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহনের একটি বাস ২৮ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। দ্রতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌছিলে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্হলেই মোটরসাইকেল আরোহী নাফিজ শাহারিয়ার মারা যান এবং বাসের ভেতর থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্তা আশস্কাজনক। খবর পেয়ে ঘটনাস'লে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। বাসের যাত্রীরা অভিযোগ করে বলেন, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেনি চালক। চালকের বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। এব্যাাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় ঘটনাস্হলেই এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১৫ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম