ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুলাই, ২০২৩,  4:42 PM

news image

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম