ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২৪,  10:33 AM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লেবু মিয়া (৪৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা শাহ আলম (৪৫) নামে অপর এক ব্যবসায়ী। নিহত লেবু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত শাহ আলম একই গ্রামের দক্ষিণপাড়ার নুর বক্তার ছেলে। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের জীবনপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বলেন, নিহত লেবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শাহ আলমকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়েছে। হামলার কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম