ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় ডিসি অফিসে চাকরির ভাইভা দিতে এসে ২২ জন ভুয়া পরীক্ষার্থী আটক

#

২৭ অক্টোবর, ২০২৪,  7:23 PM

news image

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেওয়া ২২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে আটকদের পুলিশে দিলে তাদের থানায় নেওয়া হয়। চাকরি প্রত্যাশী আটকৃতদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। লিখিত পরীক্ষার খাতার সাথে হাতের লেখার মিল না থাকায় তাদের শনাক্ত করে আটকের কথা জানান নিয়োগ বোর্ডের সদস্যরা। শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করে নিয়োগ বোর্ডের সদস্যরা। দুপুর ২টা থেকে ২২৬ জনের মৌখিক (ভাইভা) পরীক্ষা শুরু হয়। তবে শেষ পর্যন্ত ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়নি।

রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে নিয়োগ বোর্ডের সদস্য ও স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম। তিনি জানান, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ২২ জনের লিখিত পরীক্ষার খাতার লেখার সাথে মিল পাওয়া যায়নি। ভাইভা বোর্ডের সামনে তারা স্বীকার করেন, তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের পুলিশে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে,

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পেছনে বিশাল কোনো সিন্ডিকেট জড়িত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে ঘটনার সমপূর্ণ সত্যতা উদঘাটন করবে মর্মে আশা করা যায়। শুক্রবার জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৩ হাজার ৭২২ জন প্রার্থী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলে ২২৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়। চলতি বছরের গত ২৫ মে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক ৫৫টি শূন্য পদ পূরণের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এতে এইচএসসি ও এসএসসি পাশ করা চাকরি প্রত্যাশীরা আবেদন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম