ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

গাঁজার বিশাল চালানসহ ২ কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৪,  8:18 PM

news image

আবুল হোসেন বাবলু : র‌্যাব-১৩'র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুর ক্যাম্প গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক কারবারি  অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন বীরগঞ্জ হতে পীরগঞ্জ গামী রাস্তা সংলগ্ন করতোয়া কুরিয়ার সার্ভিস এর সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত স্থান থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ডাকেশ্বরী বগুড়া পাড়া গ্রামের মৃত টুনু প্রামানিকের ছেলে ইউনুস এবং একই থানাধীন চাকাই কামারপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে বাবুল হোসেন। র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলা সহ অন্যান্য জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে তাদের সিন্ডিকেটের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন পন্থায় সরবরাহ করে আসছে মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম