ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২২,  10:56 AM

news image

পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার (৬০) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুর মোহাম্মদ ও বাহাউদ্দিন নামের দুই জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের পশ্চিম কাছাড়ীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের রফিক মোল্লা নামের এক ব্যক্তি ইসমাইলের দোকান থেকে ৩ হাজার টাকার মুদি মালামাল বাকি নেন।

শুক্রবার সকাল ১১টার দিকে ইসমাইল তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় রফিক মোল্লা ডাকুয়া ইউনিয়ন থেকে ৫০ থেকে ৬০ জনকে নিয়ে এসে ইসমাইলের দোকানে হামলা চালায়। ভাঙচুর করা হয় দোকানের আসবাবপত্র। এসময় স্থানীয়রা এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আনে। রাত আটটার দিকে আবার ওই এলাকার রফিক মোল্লা ও বাবুল তালুকদারসহ ৪০ থেকে ৫০ জন হামলা চালায়। এসময় ইসমাইল মারত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন ইসমাইলকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম