ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭

গলাচিপায় গণ অধিকার পরিষদের ইফতার সামগ্রী ও শাড়ি-লুঙ্গি বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২২,  3:53 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : 
পটুয়াখালীর গলাচিপায় গজালিয়া ইউনিয়নে ৩শ অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার হিসাবে শাড়ি লুঙ্গি নগদ অর্থ বিতরণ করেছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও "গণ অধিকার পরিষদের" কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য এনায়েত হোসেন। শনিবার বেলা ১১ টার সময় গজালিয়া ইউনিয়নে বিভিন্ন স্থানে অসহায় ও নি¤œ আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রীসহ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়নাল আবেদিন জোমাদ্দার। এসময় শুভেচ্ছা বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ফাহিম। তিনি বলেন তারুণ্যের রাজনৈতিক নতুন গণ অধিকার পরিষদ। বিএনপি ও আ.লীগের দেশ শাসন আমরা দেখেছি। এখন জনগণ শান্তিতে নাই। আমরা আপনাদের সকলের দোয়া চাই। ২০২৩ সালের নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থি দিবো। আমরা জনগনের সেবা করতে চাই। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো আউয়াল জোমাদ্দার, মিজান জোমাদ্দার, মন্জু, নাসির জোমাদ্দার প্রমুখ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম