ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

গর্ভবতী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গিল্ডেন গ্রুপের তিন কারখানায় কর্মবিরতি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  2:35 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ায় গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুতে কানাডিয়ান মালিকানাধীন গিন্ডেন গ্রুপের তিন কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় কারখানা গুলো সাধারণ ছুটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নয়ারহাট এলাকার এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিক তাজনিমা খাতুনের মৃত্যুর প্রতিবাদে পলাশবাড়ীর গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার বিডি লিমিটেড ও জামগড়ার গিল্ডেন লিমিটেড এর নোভাস গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে নামেন। পরে তিন কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছ।শ্রমিক সূত্রে জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) গর্ভবতী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাজনিমা খাতুনকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার খরচ জোগাতে শ্রমিকরা কর্তৃপক্ষের নিকট আর্থিক সাহায্য চান, কিন্তু তা না পেয়ে নিজেরা চাঁদা তুলে সহায়তার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের ওই উদ্যোগেও বাধা দেয়। পরে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাজনিমা খাতুন মারা যায়। এদিকে শ্রমিকদের দাবি, কোম্পানিতে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত কিছু বিদেশি কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। তারা আইন বহির্ভূতভাবে কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিক ছাঁটাই করে ন্যায্য পাওনা বঞ্চিত করার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছ।আরো  শ্রমিকদের অভিযোগ, এই অবহেলার কারণেই গর্ভবতী তাজনিমার মৃত্যুর ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, অসাধু কর্মকর্তাদের কারণে আমাদের সহকর্মী মারা গেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়ে অপসারণ না করলে আন্দোলন আরও বিস্তৃত হবে। এ ঘটনায় শিল্প পুলিশ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম