ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

গরুর মাংস দিয়ে শাহী রেজালা বানাবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৩,  5:07 PM

news image

গরুর মাংস খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছেন। এ মাংস নানাভাবে রান্না করে খাওয়া যায়। এর মধ্যে একটি শাহী রেজালা। এটি খেতে বেশ মজার। এর নামে শুনলেই জিভে পানি চলে আসে। নামেও আছে রাজকীয় ভাব।

চলুন জেনে নিই গরুর মাংসের রেজালা তৈরির পদ্ধতি:

উপকরণ:

১। ১ কেজি গরুর মাংস

২। তেল- ১/২ কাপ ৩। পেঁয়াজ কুচি- ১ কাপ

৪। আদা বাটা- ১ চা চামচ

৫। রসুন বাটা- ১ চা চামচ

৬। বাদাম বাটা- ১ চা চামচ

৭। কাঁচা মরিচ- ১৫-২০টি

৮। হলুদ, জিরা, ধনিয়া- ১/২ চা চামচ

৯। লবণ- পরিমাণ মতো

১০। টক দই- ১/২ কাপ

১১। চিনি- স্বাদ মতো

১২। কিশমিশ- ২ টেবিল চামচ

১৩। আলু বখারা, জয়ফল/ জয়ত্রী/ পোস্তদানা- ১ টেবিল চামচ

১৪। গরম মসলা (এলাচি/ দারুচিনি/ তেজপাতা।

প্রস্তুত প্রণালী:

প্রথমেই মাংস ভালো করে ধুয়ে নিন। এবার সব উপকরণ পরিমাণমতো নিয়ে দই আর অল্প পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে ঘণ্টাখানেক প্রস্তুত করে রেখে দিন। এরপর মাংসে কিশমিশ ও আলুবোখারা বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মাংসের মিশ্রণটি চুলায় বসিয়ে দিন। অল্প আঁচে গরম হতে থাকবে এবং মাংস সেদ্ধ হচ্ছে কিনা কিছুক্ষণ পর পর দেখে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে কিশমিশ ও আলুবোখারা দিয়ে দিন। এরপর ঢাকনা দিয়ে হালকা আঁচে আরও কিছু সময় জ্বাল দিন। তারপর লবণ ও ঝালের পরিমাণ ঠিক হয়েছে কিনা দেখে নিন। বাগার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। অল্প কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে মজাদার গরুর মাংসের রেজালা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম