ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৪,  4:58 PM

news image

নড়াইল সদরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা দুলাল (৩২) ও নুরনবী (৩৫)। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তিন ব্যক্তি তুলারামপুর গ্রামের হান্নান মোল্লার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে কুকুর ডেকে উঠলে ওই বাড়ির লোকজন চোরের বিষয়টি বুঝতে পারে। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী। তুলারামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামসহ এই এলাকা থেকে একের পর এক গরু চুরির ঘটনা ঘটছে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। বিস্তারিত জানতে পারিনি এখনও। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে তারপর জানাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম