ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

গরম করলে এসব খাবার হয়ে যায় ‘বিষ’

#

লাইফস্টাইল ডেস্ক

০৩ মে, ২০২৫,  12:46 PM

news image

বর্তমান সময়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে রান্নার ফুরসতও মেলে কম। তাই প্রযুক্তির দারস্থ হচ্ছি। কেউ রুটি বানিয়ে, ভাত বা তরকারি রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছে। প্রয়োজন অনুযায়ী সেটিই ওভেনে কিংবা চুলায় গরম করে ক্ষিদে মেটানো হচ্ছে। কিন্তু কিছু খাবার আছে যা দ্বিতীয়বার গরম করলে তার গুণাগুণ নষ্ট হয় এবং সেটি অনেক ক্ষেত্রে বিষের মতো কাজ করে শরীরে। এমন কিছু খাবার আছে যা আমরা প্রায় নিত্যদিন খাই। বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার দ্বিতীয়বার গরম করে না খাওয়াই উত্তম।

ভাত— রান্নার পর ভাত দীর্ঘসময় স্বাভাবিক তাপমাত্রায় রাখলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। সেই ভাত পুনরায় গরম করলে ওইসব ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায়। তখন এই ভাত খেলে বমি অথবা ডায়রিয়া হতে পারে। যা শরীরের জন্য অনেক ক্ষতির।

মাংস— রান্না করা মাংস বারবার গরম করলে স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ নষ্ট হয়। একাধিকবার গরম করা মাংস খেলে হজমের সমস্যার কারণ হতে পারে। এছাড়া এটির গুণাগুণও হারিয়ে যায়।

ডিম— কেউ ডিম সিদ্ধ, কেউ ডিম ভাজা অথবা বিভিন্ন উপায়ে রান্না করে খান। এই ডিমকে আবার গরম করা হলে টক্সিন তৈরি হয় যা বদহজমের আশঙ্কা বাড়ায়।

আলু— আলু রান্নার পর ঠান্ডা হলে তাতে বটুলিজম নামক ব্যাকটেরিয়া তৈরি হয়। এই খাবার ফের গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে ফুড পয়জনিং হতে পারে।

পালং শাক— এই শাকে রয়েছে উচ্চ মাত্রায় আয়রন ও নাইট্রেট। তবে এটিও পুনরায় গরম করে খেলে শরীরে ‘কার্সিনোজেনিক এলিমেন্ট’ বা ক্যানসার সৃষ্টিকারী উপাদানের সংখ্যা বেড়ে যায়।

চা— চা তৈরির পর ঠান্ডা হয়ে গেলে সেটি আবারও গরম করা উচিত নয়। কারণ তৈরি করা চা পুনরায় গরম করে পান করলে লিভারে ক্ষতি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম