ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ বড় সংকটে আবাসন খাত, অনিশ্চয়তার মুখে লাখো মানুষের কর্মসংস্থান ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল ভারত, ১৭২ দেশে মিলবে ই-ভিসা নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

গরমে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন, ২০২৩,  9:50 PM

news image

দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার (৫ জুন) থেকে আগামী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ। আগামী তিন দিনও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি ঢাকা ও বরিশাল বিভাগসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। কাঠফাটা রোদে বাইরে বের হলে শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা। অনেকে এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন। তাছাড়া সম্প্রতি দেশে বিদ্যুতের অসহনীয় মাত্রার লোডশেডিং শুরু হয়েছে। এই অবস্থায় শিশু শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে মন্ত্রণালয় শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিল।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম