ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

গরমে অতিষ্ঠ সিলেটের জনজীবন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর, ২০২৫,  5:05 PM

news image

সিলেটের তাপমাত্রা আজ অস্বস্তিকর উচ্চতায় পৌঁছেছে, যেন শহরটা আগুনের চুল্লিতে পরিণত হয়েছে। সূর্যের তীব্র ঝলসে গোটা নগরী যেন নিশ্বাস নিতে পারছে না। দুপুরের সূর্য সরাসরি মাথার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে, আর পিচঢালা রাস্তার গরম যেন পায়ের তলাও পুড়িয়ে দিচ্ছে। এই দাবদাহে নিস্তব্ধ হয়ে পড়েছে শহরের ব্যস্ত রাস্তাগুলো, মানুষ ঘর থেকে বের হতে চাইছে না, শুধু হাতে গোনা কিছু দিনমজুর ও রিকশাচালকই প্রতিকূলতার মুখে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শহরের জিন্দবাজার এলাকার রিকশাচালক মাহমুদ জানালেন, “ আজ সকাল থেকেই তীব্র রোদ। এতো গরমে রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। গরমের শীতে শরীর ফেটে যাচ্ছে আর আয় তো আগের মতো নেই। বৃষ্টি হলে একটু ভালো লাগতো, না হলে এভাবে চলতে থাকলে বাঁচার উপায় নেই।” সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, “গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, তবে ‘ফিলস লাইক’ তাপমাত্রা ৪৮ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে।” দিন মজুররা গরম আর রোদে পুড়ে নিঃস্ব হয়ে পড়ছে, যাদের আয় প্রতিদিনের লড়াইয়ের উপর নির্ভরশীল। শহরের নিস্তব্ধ রাস্তাগুলো এখন তাদের সংগ্রামের সাক্ষী, যেখানে এক একটা রিকশার পেছনে জীবন আর জীবিকার টানাপোড়েন লেগে আছে। গরমের দাপটে শহর যেন স্থবির, মানুষের চলাচল কমে গেছে, প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসতে চাইছে না। এভাবেই গ্রীষ্মের তীব্রতায় নিভে যাচ্ছে সিলেটের প্রাণ, যখন অনেকের জীবনমান এক দমে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম