ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

গমের মূল্য ব্যাপক নিম্নমুখী

#

০৪ অক্টোবর, ২০২৩,  5:35 PM

news image

বিশ্ববাজারে গমের ব্যাপক দরপতন ঘটেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যপণ্যটির দাম আরেক ধাপ কমেছে। এতে ভোগ্যপণ্যটির মূল্য ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক রাশিয়া সস্তায় ব্যাপক পরিমাণে গম রপ্তানি করছে। পাশাপাশি আরেক বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাতে ভোগ্যপণ্যটির দাম ব্যাপক নিম্নমুখী হয়েছে। অস্ট্রেলিয়ান কৃষি ব্রোকারেজ আইকন কমোডিটিজির উপদেষ্টা পরিষেবার পরিচালক ওলে হাউ বলেন, অদূর ভবিষ্যতে গমের দাম আরও কমতে পারে। ফলে চাহিদা হ্রাস পেয়েছে। এখন শুধু যা প্রয়োজন তা কিনছেন ক্রেতারা। আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় গমের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ৫ দশমিক ৬৩ ডলারে। এর আগে গত শুক্রবার বুশেলপ্রতি গমের দর নিষ্পত্তি হয় ৫ দশমিক ৪০ ডলারে। ২০২০ সালের সেপ্টেম্বরের পর যা সবচেয়ে কম। ইতোমধ্যে ইউএস কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, ২০২৩ সালে মার্কিন মুলুকে গমের উৎপাদন বেড়ে দাঁড়াবে ১ দশমিক ১৮২ বিলিয়ন বুশেলে। ১ মাস আগে যে আভাস ছিল ১ দশমিক ৭৩৪ বিলিয়ন বুশেল। এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)  শস্য পর্যবেক্ষণ সেবা সংস্থা মার্স জানিয়েছে, চলতি বছর রাশিয়ার গমের উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৮৯ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টনে। গত জুনে যে পূর্বাভাস ছিল ৮৬ দশমিক ৭ মিলিয়ন টনে।  মূলত এই দুই দেশ থেকে সরবরাহ ও রপ্তানি বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হওয়ায়  বিশ্ববাজারে গমের ব্যাপক দরপতন হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, সোমবার গমের নিট ক্রেতা ছিল কম্মোডিটি ফান্ডগুলো। বিক্রেতাও ছিল বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানগুলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম