ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গফরগাঁওয়ে ‘রেললাইনের পাত সরিয়ে ফেলায়’ ট্রেন লাইনচ্যুত

#

২৯ ডিসেম্বর, ২০২৫,  11:11 AM

news image

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও স্টেশনে ঢোকার এক কিলোমিটার আগে জন্মেজয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ জানিয়েছেন। তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান স্টেশন মাস্টার হানিফ। রেলওয়ে নিরাপত্তা (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। গত শনিবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার খবরে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম