ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

গফরগাঁওয়ে শেয়ালের কামড়ে হাসপাতালে ৬ জন

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৫,  12:38 PM

news image

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপায় গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মাহিনুর (৬৬), মোজাম্মেল হক (৫০), জরিনা খাতুন (৪৪), মো. আশরাফুল (৩৮), শাহিনুর (৩০) এবং জিহাদ (৫)। স্থানীয় ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, দুপুরের দিকে গৃহবধূ শাহিনুর নিজ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। হঠাৎ একটি শিয়াল তাকে আক্রমণ করে। তার ডাক-চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন উদ্ধার করতে গেলে তাদেরও আক্রমণ করে শিয়ালটি। এতে আরও পাঁচজন আহত হন। পরে এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানান তিনি। আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসক এস এম ইমতিয়াজ হোসেন বলেন, আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম