ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ১২২২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২,  3:07 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬৮৭ জন। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৭৮৪ জন এবং মারা গেছেন ৩২৬ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩০২ জন এবং মারা গেছেন ১৯৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ২০৭ জন এবং মারা গেছেন ৬৮ জন। ব্রাজিলে মারা গেছেন ১৭০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ২৭১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ৫০ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ৭২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৮০৮ জন এবং মারা গেছেন ১১৫ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ১০১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৬ হাজার ৩৮ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৬৫ লাখ ৯১ হাজার ৮৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম