ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত

#

স্বাস্থ্য ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২১,  10:28 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১১ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় সাতজন এবং ঢাকার বাইরে চারজন আক্রান্ত হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে,

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫১ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৩ জন। প্রতিবেদনে আরও বলা হয়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ১৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ হাজার ৩৬৮ জন। এ ছাড়া ডেঙ্গুতে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম