ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

গত বছর সারাদেশে ৩৭১ সড়ক দুর্ঘটনায় ৬২৮৪ জন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২২,  12:22 PM

news image

২০২১ সালে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ হাজার ২৮৪ জন নিহত ও ৭ হাজার ৪৬৮ জন আহত হয়েছেন। আজ শনিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমনই একটি পরিসংখ্যান তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছেন তারা।

সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে ৩৫ দশমিক ২৩ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। এ ছাড়াও নিহতদের মধ্যে ৩৪ দশমিক ২৪ শতাংশ পথচারী এবং ১২ দশমিক ৬৯ শতাংশ চালক ও হেলপার ছিলেন। গত বছর ৭৬টি নৌ-দুর্ঘটনায় ১৫৯ জন নিহত, ১৯২ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ১২৩টি ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম